সরদিক থেকে এগিয়ে থাকলেও নিজেকে বিজয়ী ঘোষণা করেন নি জো বাইডেন। তিনি বলেন, আমরা জিততে চলেছি।
কিন্তু আমাদের শান্ত থাকতে হবে। নিজ অঙ্গরাজ্য ডেলাওয়ারের উইলমিংটন হতে জাতির উদ্দেশ্যে ভাষনে জো বাইডেন আরও বলেন, আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আছে কিন্তু কোন শত্রুতা নেই। তিনি বলেন, তাঁর সময়ে নীল রাজ্য, লাল রাজ্য বলে কিছু থাকবেনা। থাকবে শুধু যুক্তরাষ্ট্র।
৭ কোটি ৪০ লাখ ভোট পাওয়ার তথ্য দিয়ে বাইডেন বলেন, আমরা সবচেয়ে বেশি ভোট পেয়ে যুক্তরাষ্ট্রে ইতিহাস তৈরি করেছি। ডেমোক্রেট প্রার্থী উল্লেখ করেন, ২৪ বছর পর আমরা এ্যারিজোনায় জয়লাভ করেছি, ২৮ বছর পর আমরা জর্জিয়ায় জয়লাভের পথে রয়েছি । আত্মবিশ্বাসের সুরে জো বাইডেন বলেন,আমরা জয়ের পথেই আছি। তিনি দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
উল্লেখ্য, ফক্স নিউজের তথ্যমতে, ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে জো বাইডেন পেয়েছেন ২৬৪ টি ইলেক্টোরাল ভোট। জয়ের জন্য আর মাত্র ৬টি ইলেক্টোরাল ভোট দরকার। পেনসেলভেনিয়া,নাভাদা, জর্জিয়ায় জো বাইডেন এগিয়ে আছেন। অন্য দিকে ডোনাল্ড ট্রাম্প নর্থ ক্যারোলিনা ও আলাস্কার এগিয়ে আছেন। তবে যে কোন একটি অঙ্গরাজ্য জয়লাভ করলেই জো বাইডেনের প্রেসিডেন্ট হওয়া নিশ্চিত হয়ে যাবে।
শাহ ফারুক রহমান। নিউইয়র্ক ।