শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে যেসব মামলা হয়েছে সেখানে প্রাথমিক তদন্তে কোরো অপরাধ করেছে এমন সম্পৃক্ততা পাওয়া না গেলে ঐ মামলা থেকে তার নাম প্রত্যাহারে নির্দেশ দেওয়া হয়েছ। পুলিশ সদর দপ্তর সংশ্লিষ্টদের এই নির্দেশনা দিয়েছে।
সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ ছাড়া এসব মামলায় কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারিকে গ্রেপ্তার করা যাবে না বলেও নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
গত ১০ সেপ্টেম্বর এই চিঠি দেয়া হয়েছে। ডিআইজি (কনফিডেন্সিয়াল) কামরুল আহসানের স্বাক্ষর করেছন এই চিঠিতে। এক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১০ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তর থেকে এ চিঠি জারি করা হয়েছে।
ওই চিঠিতে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির প্রথম সভার কার্য বিবরণীর বরাত দিয়ে আরও বলা হয়, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান ঘিরে হত্যাকাণ্ড ও অন্যান্য মামলায় তদন্ত ছাড়া কোনো সরকারি কর্মকর্তার সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া না গেলে তাদের নামও প্রত্যাহারের ব্যবস্থা নিতে হবে।
বিডিইয়র্ক ডেস্ক, ঢাকা।