শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
তোফাজ্জল হোসেন নামের এক যুবককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম (এফএইচ) হলে পিটিয়ে হত্যার ঘটনায় চার শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে তাঁদের আটক করে শাহবাগ থানা পুলিশ।
যাদের আটক করা হয়েছে তারা হলেন-পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও হল শাখা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপসম্পাদক জালাল মিয়া, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী মোত্তাকিন সাকিন এবং সাজ্জাদ নামের আরেক শিক্ষার্থী। তাঁরা সবাই এফএইচ হলের আবাসিক ছাত্র।
আটক জালালকোটা সংস্কার আন্দোলনের চলাকালে ছাত্রলীগ থেকে পদত্যাগে করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে সক্রিয় ছিলেন।
গতকাল রাত ৮টার দিকে তোফাজ্জ এফএইচ হলের মাঠের ভেতরে যান। কয়েকজন শিক্ষার্থী বিষয়টি খেয়াল করেন। তারা চোর সন্দেহে তোফাজ্জলকে অতিথি কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এরপর শুরু হয় মারধর। কিছুক্ষণ পর হলের ক্যানটিনে রাতের খাবার খাওয়ানো হয় আহত তোফাজ্জলকে। এরপর আবার তাঁকে হলের অতিথি কক্ষে এনে ব্যাপকভাবে মারধর করেন কয়েকজন শিক্ষার্থী।
অবস্হা গুরুতর হলে রাত ১২টার দিকে কয়েকজন শিক্ষার্থী তোফাজ্জলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিডিইয়র্ক ডেস্ক, ঢাকা।