শনিবার, ০৪ জানুয়ারী, ২০২৫
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পরবর্তী জাতীয় নির্বাচনের সম্ভাব্য দুটি সময়সীমা রয়েছে; ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের মাঝামাঝি। ব্রিটিশ এমপি রূপা হক প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন।
আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে বলেও ব্রিটিশ এমপিকে আশ্বস্ত করেন ড. ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা সাবেক আওয়ামীলীগ সরকারের জুলুম নির্যাতন এবং জুলাই-আগস্ট গণঅভ্যুথ্থানের বিভিন্ন দিক তুলে ধরেন।
সফররত ব্রিটিশ এমপি রূপা হক আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ, অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন। তিনি আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসার ইচ্ছাও প্রকাশ করেন।
বিডিইয়র্ক ডেস্ক, ঢাকা।