মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
মার্কিন বহুজাতিক সমাজে এশিয়ানদের অবস্থান আরও সুসংহত করার লক্ষ্যে নিরলসভাবে কর্মরত বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, ফিলিপাইন, নেপালসহ সাতটি দেশের সাত সাংবাদিককে অ্যাওয়ার্ড দিয়েছে ‘ত্রিভেনি টাইমস’ নামক নেপালি একটি পত্রিকা। এ সময় ওই সাত সাংবাদিকের মাঝে কংগ্রেসওম্যান গ্রেস মেংয়ের কংগ্রেসনাল প্রক্লেমেশন, স্টেট অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার ইস্যুকৃত ‘আন সাঙ হিরো’ সার্টিফিকেট ছাড়াও কুইন্স বরো প্রেসিডেন্টের বিশেষ সম্মাননা সার্টিফিকেটও বিতরণ করা হয়।
বিশিষ্টজনদের মধ্যে ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মো. আবদুল কাদের মিয়া, কুইন্স কমিউনিটি বোর্ড-৩’র নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী প্রমুখ।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।
।