শনিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২৫
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ৩২ নম্বরের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ এবং এর অঙ্গ ও সহযোগী বিভিন্ন সংগঠন। গত বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এ বিক্ষোভ সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ,শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগসহ মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।