বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
নিউইয়র্ক সিটির কনজেশন টোল আদায়ের উপর হস্তক্ষেপ করেছে ট্রাম্প প্রশাসন । বিতর্কিত এই কনজেশন টোলের পরিকল্পনাকে আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে ট্রাম্প প্রশাসন।
চলতি বছরের ৫ই জানুয়ারি থেকে শুরু হওয়া কনজেশন টোল, লোয়ার ম্যানহাটনে প্রবেশ করা গাড়িচালকদের প্রতিবার ৯ ডলার করে পরিশোধ করতে হতো। এছাড়া ভিন্ন গাড়ি ও ট্রাক এবং মোটরবাইকদের জন্য ছিল আলাদা টোল ফি। তবে প্রশাসনের মতে, এই ব্যবস্থা সাধারণ জনগণ, কর্মজীবী মানুষ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য একপ্রকার অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়িয়েছিল।
যুক্তরাষ্ট্রের পরিবহন সচিব শন ডাফি বলেন, "এই টোল সাধারণ মানুষের জন্য অন্যায়। এটি কর্মজীবী মার্কিনিদের আয়-রোজগারের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছিল। "
এদিকে, মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন কর্তৃপক্ষ এমটিএ (MTA) এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। অর্থাৎ তারা এ ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে।
এখন ৫ জানুয়ারি চালু হওয়া এ টোল পদ্ধতি অব্যাহত থাকবে নাকি বন্ধ হবে এ সিদ্ধান্ত এখন আদালত পর্যন্ত গড়াবে।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।