শনিবার, ০৮ মার্চ, ২০২৫
কোরআনখানি, দোয়া আর বাহারী বাঙালী আইটমের ইফতার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল। জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটির সব শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে ইফতার মাহফিল পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ ফারুক রহমান।
ইফতার মাহফিলে কোরআন ও সুন্নাহর আলোকে বয়ান ও পরবর্তীতে দোয়া পরিচালনা করেন মাওলানা ইসমাইল হোসেন।
মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই ইফতার গ্রহণ করেন। পরে সবার মাঝে ডিনার সার্ভ করা হয়।
আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেবিবিএ এর সভাপতি গিয়াস আহমেদ, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি ওয়ালিউল্লাহ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নূরুল আজিম, ঢাকা জেলা এসোসিয়েশনের সভাপতি দুলাল বেহেদু, কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবিব,ডা. চৌধুরী সারওয়ারুল হাসান, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ চান্দু মিয়া,ঠিকানার প্রধান সম্পাদক ফজলুর রহমান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট অধ্যাপিকা হুসনে আরা, রীনা সাহা, অসীম সাহা, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের প্রেসিডেন্ট শাহাদৎ হোসেন রাজু প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন আবুল বাশার চুন্নু, গুলজার হোসেন, মো. শহিদুল ইসলাম, আব্দুস সাদেক, মো. সানাউল্লাহ, হেলাল মজিদ, ডা. চৌধুরী সারোয়ারুল হাসান, আব্দুর রহমান ও লাবলু আনসার।
ইফতার মাহফিলের সার্বিক দায়িত্বে ছিলেন ভাইস প্রেসিডেন্ট আলিম খান আকাশ, নির্বাহী সদস্য কানু দত্ত, শামীম আল আমিন, অনিক রাজ, নুরুন্নাহার খান নিশা, আলমগীর কবির ও অজিৎ ভৌমিক প্রমুখ।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।