প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএ ইনক’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
বুধবার, ২৬ মার্চ, ২০২৫
.
গত রোববার ইকরা পার্টি হল-হিলসাইড এভিনিউতে প্রবাসী নরসিংদী ডিষ্ট্রিক্ট সোসাইটি ইউএসএ, ইনক এর বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি জনাব জয়নাল আবেদীন ভূঁইয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির পরিচালনা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহ্বাজ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাহিত্য বিষয়ক সম্পাদক,অত্র সোসাইটির সাবেক সফল সভাপতি আবুছাইন আক্তার বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের প্রেসিডেন্ট মোরশেদ আলম, জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এ বি এম উসমান গনি, জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাবেক উপদেষ্টা জনাব ছদরুন নূর, নরসিংদী জেলা সমিতির উপদেষ্টা ইন্জিনিয়ার এহসানুল হক, নরসিংদী জেলা সমিতির সাবেক উপদেষ্টা মোশাররফ হোসেন আঙ্গুর, জামাইকা থিয়েটারের উপদেষ্টা ফারুক আহমেদ ও জামাইকা থিয়েটারের অভিনেতা ও সংগীত শিল্পী জনাব তাসকিন আহমেদ এবং অত্র সোসাইটির পরিচালক জনাব জিয়াউর রহমান জিয়া সহ বিভিন্ন জেলা ও উপজেলা সোসাইটির নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে স্বাগত বক্তৃতা করেন সোসাইটির সভাপতি জয়নাল আবেদিন ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক আমিনুল হক।
দুজনই ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাতের পর সুমন সিকদারের সঞ্চালনায় শুরু হয় অনুষ্ঠানের আলোচনা পর্ব। এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি মেজবাহ উদ্দিন ভূঁইয়া, বিশেষ অতিথি জনাব মোরশেদ আলম, জনাব ছদরুন নূর, জনাব এ বি এম উসমান গনি, সোসাইটির সিনিয়র সহ সভাপতি নুরুজ্জামান আলী ও যুগ্ন সা: সম্পাদক মুসফিকুজ্জামান ঝন্টু সহ অনেকে। এ সময় প্রধান পৃষ্ঠপোষক আবুছাইন আক্তার বাবুল তার বক্তব্যে বলেন, এই সংগঠন একটি অরাজনৈতিক ও মানবিক সংগঠন। আমি দীর্ঘদিন যাবত এই সোসাইটির সাথে ছিলাম এবং ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ। সোসাইটির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো: আমিনুল হক তাদের বক্তব্যে বলেন, এই সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা এবং ভবিষ্যতে আমাদের সাংগঠনিক কাজ আরো এগিয়ে নিয়ে যাওয়া। পরিশেষে, সোসাইটির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া ইফতার ও দোয়া মাহফিলে অক্লান্ত পরিশ্রম করার জন্য জনাব কাজী আমজাদ হোসেন, কাজী মোগল হোসেন, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম, শাহাদাত ভুঁইয়া, সেলিম সরকার, আবুকালাম সেলিম, অনিক চক্রবর্তী, সোহেল রানা, শরীফুল হক খোকন, রাশেদুর রহমান খাঁন, রতন মিয়া ও সোসাইটির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ও কৃতজ্ঞতা প্রকাশ করে উক্ত অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।