বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলমানরা রোববার ২৯ মার্চ উৎসব মুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করলো। দেশজুড়ে প্রায় ২ হাজার ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়।
বিভিন্ন স্থানে ২ হাজারের অধিক ঈদ জামাতে বিপুল উৎসাহ—উদ্দীপনায় ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কর্মস্থলে ছুটির প্রয়োজন হয়নি এবং শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ছিল। ফলে মুসলিম আমেরিকান শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে ঈদের আনন্দ উপভোগ করেন। ঈদে প্রবাসী বাংলাদেশি আমেরিকানদের ঘরে ঘরে ছিল বিশেষ আনন্দ। অবৈধ ইমিগ্রান্ট ধরপাকড়ের মধ্যে অনেকের আতংক থাকলেও তার প্রভাব ঈদে পড়েনি।
ঈদের আগের রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটস, পার্কচেষ্টার জামাইকা, চার্চ ম,্যাকডোনাল্ড এলাকায় হাজারো বাংলাদেশি চাঁদনি রাত উৎসবে মেতে উঠেছিলেন। মধ্যরাত অবধি রাস্তার ধারে পসড়া বসিয়ে মেয়েদের হাতে মেহেদি লাগিয়েছেন। পাশাপাশি ছিল সংগীত উৎসবের। আঁতশবাজিতে মেতে উঠেছিলেন তরুণ ছেলেমেয়েরা। তবে নিউইয়র্ক পুলিশ ছিল সতর্কাস্থায়।
ঈদ উপলক্ষে প্রতিটি বাঙ্গালী পরিবারে ছিল উৎসবের আমেজ। আত্মীয়-স্বজনকে আপ্যায়ন ও নিজেদের জন্য ছিল নানা ধরণের মজাদার খাবার। ঈদের দিন বিকেল ও রাতে বাংলাদেশি এলাকাগুলোতে ছিল জম্পেশ আড্ডা।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।