পেনসিলভেনিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণের মৃত্যু
রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫
.
পেনসিলভেনিয়ায় সড়ক দুর্ঘটনায় পনেল রহমান ওরফে প্রীতম রহমান নামে এক বাংলাদেশি তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
মৃত্যকালে তার বয়স হয়েছিল ১৯ বছর। নিহত তরুণ নোয়াখালী সোসাইটি অব পেনসিলভেনিয়ার সহ সভাপতি বেলাল হোসাইনের ভাগ্নে। পনেল রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পেনসিলভেনিয়ার বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।
শনিবার বাদ আসর পেনসেনভেনিয়ার লেন্সডেল এলাকার নর্থ পেন মসজিদে মরহুম পনেল রহমানের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কমিউনিটির শত শত সাধারণ মানুষ অংশ নেন। নামাজে জানাযার পর মরহমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
এ সময় বাংলাদেশ কমিউনিটির মানুষ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
মোহাম্মদ ইসলাম
বিডিইয়র্ক, নিউইয়র্ক।