শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা নতুন ট্রাস্টিবোর্ড গঠন করেছেন। এই বোর্ড সংগঠনের সকল অনিয়ম ও অসংগতি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে পারবে।
বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটির সভায় সর্বসম্মতিক্রমে গত ২০ এপ্রিল এ ট্রাস্টিবোর্ড গঠন করা হয়। জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিম। আর সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক মোহাম্মদ আলী। গত বছর বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সেলিম-আলী পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করে।নব নির্বাচিত কমিটিই এই ট্রাস্টিবোর্ড গঠন করলো। সহসাই ট্রাস্টিবোর্ডের সদস্যরা বৈঠকে বসে বোর্ডের চেযারম্যান নির্বাচিত করবেন। বাংলাদেশি বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠন নতুন ট্রাস্টিবোর্ডকে অভিনন্দন জানিয়েছেন।
এখন সবার দৃষ্টি, কে হচ্ছেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।