মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫
এবারের আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজনে ছিল চমক। আর সেটি হল লাইভ খাসি রান্না এবং তা সবার মাঝে পরিবেশন করা।
শুভেচ্ছা বিনিময় শেষে সবাইকে খেলার মাঠে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়। এ সময় বাচ্চাদের বয়সভিত্তিক দৌড় অনুষ্ঠিত হয়। ছিল একেবার অবুঝ শিশুদের মাকে ছোঁয়ার ব্যতিক্রমী দৌড় প্রতিযোগিতা যা সবাই খুব এনজয় করেন।
সবচেয়ে জমজমাট ছিল নারী ও পুরুষ দুটি বিভাগের বল ড্রপ প্রতিযোগিতা। এতে প্রেসক্লাবের সদস্য, আক্মীয়-স্বজন, অতিথিবৃন্দ সবাই অংশ নেন।
খেলা পরিচালনা করেন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক অভি আজিম।
নানা ইভেন্টে খেলা চলার পাশাপাশি খাসি রান্না এগিয়ে চলে। খেলা শেষে সবার মাঝে তরমুজসহ মোসুমী ফল পরিবেশন করা হয়। অন্যদিকে শিশুদের মাঝে চিপস বিতরণ করা করা হয়। সেই সঙ্গে শিশুদের হাতে তুলে দেওয়া হয় খেলনা।
এ পর্যায়ে শুরু হয় র্যাফেল ড্র বিক্রি। এর সার্বিক দায়িত্বে ছিলেন প্রেসক্লাবের প্রচার সম্পাদক মো: আনিসুর রহমান।
জোহরের নামাজের পর পরই সবার মাঝে লাইভ রান্না করা খাসির মাংস আর খলিল বিরিয়ানি থেকে আসা বাহারী বাঙালী খাবার পরিবেশন করা হয়। আর সেই খাবার খেয়ে তৃপ্তির ঢেকুর তুলেন বনভোজনে অংশ নেয়া সকলে।
খাবার শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নিউইয়র্কের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহ মাহবুব ও মেহার প্রাণবন্ত পরিবেশনা অতিথিসহ সবাই প্রাণভরে উপভোগ করেন। দুই শিল্পীর পরিবেশনার সঙ্গে অতিথিদের গলা মেলানো বনভোজনের আয়োজনকে উপভোগ্য করে তুলে। গানের সঙ্গে সঙ্গে আম ভর্তা, চানাচুর মাখা মুড়ি, পেয়ারা ও চা পরিবেশন করা হয় যা সবার আনন্দকে বাড়িয়ে দেয় বহুগুণ। ছিল সুস্বাদু পায়েসের ব্যবস্থা।
দিনব্যাপী আয়োজনের ফাঁকে ফাঁকে শুভেচ্ছা বক্তৃতা করেন অতিথি ও স্পন্সরগণ। আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের আয়োজনে কথা বলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব এটর্নি মঈন চৌধুরী, বিশিষ্ট রিয়েল এস্টেট বিজনেসম্যান নূরুল আজিম, জেবিবিএ’র সভাপতি হারুন ভূঁইয়া, সাধারন সম্পাদক ফাহাদ সোলায়মান,ঢাকা জেলা সমিতি ইউএসএ’র সভাপতি দুলাল বেহেদু, বিশিষ্ট নারী উদ্যোক্তা নিলুফার শিরিন,ডা. সারওয়ারুল হাসান চৌধুরী,বিশিষ্ট ব্যবসায়ী কাজী আশরাফ হোসেন নয়ন, বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা হাসান জিলানী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট রিদোয়ান হক, মার্কস হোম কেয়ারের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, মোহাম্মদ আলীসহ অনেকে।
বনভোজনের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য লাবলু আনসার, অনিক রাজ, অজিত ভৌমিক, রাজুব ভৌমিক, নুরুন্নাহার নিশা, আলমগীর কবির, সৌমিক, শাহীন হাওলাদার প্রমুখ।
দিনের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট র্যাফেল ড্র’র পূর্বে খেলার বিভিন্ন পর্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কিশোর-কিশোরীদের দৌড় প্রতিযোগিতায় প্রথম শাহ মেহরাজ, দ্বিতীয় ওহি ইহান এবং তৃতীয় পুরস্কার পেয়েছে আলিশা খান। ছোট্টমণিদের দৌড়ে প্রথম জারিয়ান, দ্বিতীয় উরিশা এবং তৃতীয় পুরস্কার পেয়েছে শাহ মেহরাব। পুরুষের বল নিক্ষেপে প্রথম রাকিব, দ্বিতীয় ইমন মারুয়ান এবং তৃতীয় পুরস্কার পেয়েছেন শাহ ফারুক। নারীদের বল নিক্ষেপ প্রতিযোগিতায় প্রথম শাহনাজ শিরিন, দ্বিতীয় মুনিয়া আফরোজ এবং তৃতীয় হয়েছেন রাত্রি সাহা।
সবশেষে অনুষ্ঠিত হয় বনভোজনের সেরা ইভেন্ট র্যাফেল ড্র। এতে ১০০০ ডলার ক্যাশ, স্বর্ণের চেইন, স্বর্ণের রিংসহ ৮টি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের বিদায়ী বক্তৃতার মধ্য দিয়ে শেষ হয় বনভোজনের সার্বিক কার্যক্রম। দিনব্যাপী আনন্দ উল্লাসের পর সবাই ফিরে যান আপন আলয়ে।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।