শনিবার, ১৯ জুলাই, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ইউ এস এ ইনক’র ২০২৫- ২০২৭ সালের কমিটি গঠন করা হয়েছে। গত ২৮ শে জুন ২০২৫ইং তারিখে জ্যামাইকার ফাল্গুনী রেস্টুরেন্টে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ইউএসএ ইনক্’র সাধারণ সভায় নতুন এই কমিটি গঠন করা হয়।
এ সময় সভাস্থলে বিপুল সংখ্যক প্রবাসী ব্রাহ্মণবাড়িয়াবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের অত্যন্ত একনিষ্ঠ ব্যক্তি দবির হোসেন শামীম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন খন্দকার জয়নাল আবেদীন, আ: হক, কাজী তোফায়েল ইসলাম ,মোঃ সিরাজুল ইসলাম, মোহাম্মদ ইকবাল হোসেন, হারুন অর রশিদ, আব্দুল হালিম, মোঃ দেলোয়ার হোসেন, মো: জিল্লুর রহমান, অলিউর রহমান, আমির আব্দুল্লাহ, মাহবুবুর রহমান, ওমর ফারুক, পলাশ, আরিফুল বাশার, মোঃ রিফাত অলিউল্লাহ,মোঃ কবির ,মো: শরীফ আহমেদ, মো: রাকিব উদ্দিন ,মতিউর রহমান ,রাশেদুল রানা ,ইভান, জাকির হোসেন, জেরিন নাফিসাসহ অনেকে।
কমিটি গঠন শেষে সবাইকে বাহারী বাঙ্গালী খাবারে আপ্যায়ন করা হয়।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।