সোমবার, ২৮ জুলাই, ২০২৫
রোববার অনুষ্ঠিত হল গোল্ডেন এইজ হোমকেয়ার নিবেদিত ইনডিপেনডেন্স ডে রিভার ক্রুইজ। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ভীড় ছিল চোখে পড়ার মত।
সংক্ষিপ্ত বক্তৃতায় প্রকৌশলী আব্দুল খালেক বলেন, ইনডিপেনডেন্স ডে কে আরও আনন্দময় করতে আমাদের এই ছোট্ট আয়োজন।
এ সময় ওয়ার্ল্ড বাংলা মিউজিকের প্রেসিডেন্ট ও সিইও এম এন জামান(লাল্টু) বলেন, ছুটির দিনে নিউইয়র্কের বাংলাদেশ কমিউনিটির মানুষকে একটু বিনোদন দিতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আপনাদের কিছুটা ভাল লাগলেই আমরা নিজেদের স্বার্থক মনে করব।
এ সময় সাহাবুদ্দিন চৌধুরী লিটন বলেন, বাংলাদেশ কমিউনিটির মানুষকে বিনোদন দেওয়ার অংশ হিসাবে আমরা এই রিভার ক্রুইজের আয়োজন করেছি। ভবিষ্যতেও এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে।
উদ্বোধনী বক্তৃতায় এডভোকেট রিদওয়ানা সেতু বলেন, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে উৎসাহিত করেছে। তিনি বলেন, কমিউনিটির মানুষের ভালোবাসায় আমরা আরও এগিয়ে যেতে চাই। এডভোকেট রিজওয়ানা সেতু সবাইকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।
এ সময় নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটির স্বনামধন্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শিপে অবস্থানের পর শুরু হয় সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন নিউইয়র্কের জনপ্রিয় উপস্থাপক সোনিয়া। এ সময় সবার মাঝে কোল্ড ড্রিংকস ও চা পরিবেশন করা হয়।
ইস্টার রিভার দিয়ে শিপ যখন এগিয়ে যাচ্ছিল ঠিক তখন পড়ন্ত বিকেলের নৈসর্গিক দৃশ্য ছোট বড় সবাইকে মোহিত করে। এ সময় সবার মাঝে ছবি তোলার ধুম পড়ে। শিপ যখন ইস্টার থেকে হাডসন নদীতে তখন গানের তালে তালে ও সুরের মুর্চ্ছনায় মাতোয়ারা সব বয়সী দর্শক শ্রোতা।
এরই মাঝে পরিবেশন করা খাবার। লম্বা লাইনে দাঁড়িয়ে সবাইকে খাবার সংগ্রহ করতে দেখা গেছে।
সময় গড়িয়ে ব্রুকলিন ব্রিজ, স্টাচু অব লিবার্টি হয়ে শিপ ফিরে আসতে থাকে ওয়ার্ল্ড ফেয়ার মেরিনার দিকে।
র্যাফেল ড্র’র আগ পর্যন্ত দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখেন নিউইয়র্কের জনপ্রিয় সংগীতশিল্পী কামরুজ্জামান বকুল, শামীম সিদ্দিকী, শাহ মাহবুব, রন্টি দাস সহ অনেকে।
রিভার ক্রুইজের সেরা ইভেন্ট ছিল র্যাফেল ড্র। এ সময় স্বর্ণের চেইনসহ ৫ টি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আর সেই সঙ্গে শেষ হয় প্রায় সাড়ে পাঁচ ঘন্টার রিভার ক্রুইজ। সব মিলিয়ে বলা যায়, একটি অসাধারণ সন্ধ্যা কাটালেন নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
গোল্ডেন এইজ হোমকেয়ার নিবেদিত এই ইনডিপেনডেন্স ডে রিভার ক্রুইজের অন্যান্য স্পন্সর হিসাবে যারা ছিলেন তারা হলেন এম্পায়ার কেয়ার এজেন্সি’র সিইও নূরুল আজিম, উৎসব গ্রুপের চেয়ারম্যান রায়হান জামান এবং ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনাল’র চেয়ারম্যান এটর্নি মঈন চৌধুরী।
শাহ ফারুক রহমান
এডিটর,বিডিইয়র্ক,নিউইয়র্ক।