সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
নিউইয়র্কের ব্রুকলিনের ফ্রান্কলিনএভিনিউ’র একটি রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে কমপক্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন।
নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, রোববার ভোররাত সাড়ে তিনটায় ফ্রান্কলিন এভিনিউ’র টেস্ট অব দ্য সিটি লাউঞ্জের ভিতরে এ গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনার সাথে সম্পৃক্ত কাউকে এখনও সনাক্ত করতে পারেনি। তবে তারা বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন।
অন্যদিকে, নিউইয়র্ক সিটি পুলিশ কমিশনার জেসিকা টিশ এই গোলাগুলির ঘটনাকে ভয়াবহ এবং অসঙ্গতিপূর্ণ বলে অভিহিত করেন। কারণ তাঁর মতে, এ বছর গত জুলাই মাসেই সবচেয়ে কম গুলিবর্ষণ ও গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।