বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
কর্তৃপক্ষ জানিয়েছে, ফিলাডেলফিয়া থেকে ১০০ মাইল পূর্বে স্প্রিং গ্রোভ এলাকায় একটি স্কুলের কাছাকাছি পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় অস্ত্রধারী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। দ্রুত পালটা ব্যবস্থা নেয় পুলিশ। হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয় হতাহতদের।
এ ঘটনায় একজনই জড়িত বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। তদন্ত শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন ফিলাডেলফিয়ার গভর্নর। আড়াই হাজার বাসিন্দার শহরটিতে আপাতত জনসাধারণের জন্য ঝুঁকির কারণ নেই বলেও আশ্বস্ত করেছেন তিনি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে গান সন্ত্রাসে প্রায়ই প্রাণহানি ঘটে। ডেমোক্র্যাটরা গান নিয়ন্ত্রণে আইন করার দাবি জানিয়ে আসলেও রিপাবলিকানরা এ ব্যাপারে খুব একটা তৎপর নয়। আর তাই গান নিয়ন্ত্রনে কোন কার্যকর সার্বজনীন আইন প্রণয়ন সম্ভব হয়নি।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।