সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫
যুক্তরাষ্ট্র প্রবাসীদের এনআইডি কার্ড প্রদানের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হয়েছে আজ ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখতার আহমেদ, সিনিয়র সচিব, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়।
অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ প্রবাসীদের সহজ প্রক্রিয়ার মধ্য দিয়ে এনআইডি কার্ড প্রদান করা হবে বলে জানান।
উল্লেখ্য নিউইর্য়ক,মিয়ামি ও লসঅ্যাঞ্জেলসের বাংলাদেশ কনস্যুলেটেও এনআইডি কার্ড প্রদান কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা ও ওয়াশিংটন ডিসির বাংলাদেশ কম্যুনিটির অনেকে উপস্থিত ছিলেন।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।