শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে নিউইয়র্ক স্টেট বিএনপি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের রোজভেল্ট এভিনিউ’র একটি অডিটোরিয়ামে আয়োজিত দোয়া মাহফিলে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি ওয়ালিউল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ।
এ সময় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে ওয়ালিউল্লাহ আতিকুর রহমান আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে জনগণের বিপুল ভোটে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করবে।
এরপর দোয়া মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং দোয়া পরিচালনা করেন ওয়ালিউল্লাহ আতিকুর রহমান। তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ মুসলিম উম্মাহর সবার শান্তি কামনায় দোয়া করেন। বিএনপি আগামীতে ক্ষমতায় গিয়ে যেন দেশের মানুষের কল্যাণে কাজ পারে সেজন্য মহান আল্লাহর রহমত কামনা করেন ওয়ালিউল্লাহ আতিকুর রহমান।
নিউইয়র্ক স্টেট বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা মাহমুদা শিরিন, নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন ভিপি, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক রইছ উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক দেওয়ান কাউসার, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি এম জাহাঙ্গীর আলম, যুবদলের মনিরুল ইসলাম প্রমুখ।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।