জ্যামাইকায় নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ
রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
.
জ্যামাইকার আর্চি স্পাইগনার পার্কে নিম্ম আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব। গত রোববার দুপুরে প্রায় ২০০ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন সংগঠনের কর্মকর্তারা।
কর্মকর্তারা বলেন, এ ধরণের আয়োজনের মধ্য দিয়ে লায়ন্স ক্লাব তাদের সামাজিক দায়বদ্ধতার বিষয়টি বাস্তবায়ন করে। আর এতে উপকৃত হয় স্বল্প আয়ের সাধারণ মানুষ।
সেই সঙ্গে তৈরী হয় সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন।
শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্নাবের সভাপতি লায়ন জেএমএফ রাসেল, সাধারণ সম্পাদক লায়ন মো: মশিউর রহমান মজুমদার, সাবেক সভাপতি লায়ন রকি আলিয়ান, প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মো: মতিউর রহমান, লায়ন নূরুল আজিম, আয়োজনের আহবায়ক লায়ন বেলাল আহমেদ, সদস্য সচিব বদরুদ্দোজা সাগরসহ লায়ন্স ক্লাবের নির্বাহী সদস্যরা। এছাড়াও লায়ন্স ক্লাবের বেশ কয়েকজন প্রাক্তন কর্মকর্তাও এ সময় উপস্থিত ছিলেন।