শুক্রবার দুপুর পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১ কোটি ১৯ লক্ষ ২৬ হাজার । এই মুহুর্তে করোনার ভয়াবহ ছোবলে বিধ্বস্ত ক্যালিফোর্নিয়া ও টেক্সাস। আক্রান্ত ও মৃতের সংখ্যা এই দুই স্টেটেই বেশি। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে নিউইয়র্কে আবারও পরিস্থিতি খারাপের দিকে। করোনায় আক্রান্তের সংখ্যা শতকরা ৩ভাগের বেশি হওয়ায় সিটি মেয়র বৃহস্পতিবার থেকে স্কুলে ছুটি ঘোষণা করেন। যদিও অনেক অভিভাবকরা এতে নাখোশ হয়েছেন। তারা এই সিদ্ধান্ত বাতিলেরও দাবি জানিয়েছেন। তবে শিক্ষার্থীদের জীবন রক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত মেনে নিতে অভিভাবকদের প্রতি আহবান জানিয়েছেন সিটি মেয়র ডি ব্লাসিও। নিউইয়র্ক অঙ্গরাজ্যে শুক্রবার দুপুর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৮৫ হাজার ৬শ এবং মৃতের সংখ্যা ৩৩হাজার ৯শ ৬৫ জনে দাড়িয়েছে। অপরদিক নিউইয়র্ক সিটিতে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ২লক্ষ ৯৩ হাজার ৫শ জন এবং মৃতের সংখ্যা ২৪ হাজার ১শ ৬৭ জনে দাড়িয়েছে।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক ।