রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান।
রোববার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ডা. শফিকুর রহমানের বাসভবনে পৌঁছান তারেক রহমান।
সাক্ষাৎকালে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী।
প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে তারেক রহমান ডা. শফিকুর রহমানের বাসা থেকে বের হয়ে নাহিদ ইসলাম-এর বাসভবনে যান।
বিডিইয়র্ক ডেস্ক, ঢাকা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ক্ষমতাসীন ও বিরোধী শিবিরের শীর্ষ নেতাদের এই সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
বিডিইয়র্ক ডেস্ক, ঢাকা।