শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
ইসরায়েল এবং লেবানন তাদের মধ্যকার চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়াতে সম্মত হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হোয়াইট হাউসে দুই দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকের পর ট্রাম্প এই তথ্য জানান।
তিনি বলেন, ইসরায়েলি ও লেবাননি প্রতিনিধিদের মধ্যকার এই আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে ওয়াশিংটনে সরাসরি বৈঠকে বসার আশা করছেন। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতির বিস্তারিত জানানো হয়েছে।
হোয়াইট হাউসে আয়োজিত এই বৈঠকে ট্রাম্পের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন। বৈঠকের এক পর্যায়ে ট্রাম্প মন্তব্য করেন, হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতির কারণে পরিস্থিতি কিছুটা জটিল হলেও শান্তি প্রতিষ্ঠায় এই সংলাপ একটি বড় পদক্ষেপ।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।
।