শুক্রবার, ০১ মে, ২০২৬
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা শহরে নির্মম হত্যাকান্ডের শিকার ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা’র বাংলাদেশী শিক্ষার্থী জামিল আহামেদ লিমনের জানাজা সম্পন্ন হয়েছে। ৩০ এপ্রিল বৃহস্পতিবার বাদ জোহর টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অফ টাম্পা বে এরিয়া মসজিদে এ জানাযা অনুষ্ঠিত হয়।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে প্রেস মিনিস্টার জানিয়েছিলেন, আগামী ৪মে সকাল ৮টা ৪০ মিনিটে নিহত জামিল আহমেদ লিমনের মরদেহ ঢাকায় পৌঁছাবে। অবশ্য নিহত অপর পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির ব্যাপারে নতুন আর কোন তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন আছে।
উল্লেখ্য,গত ১৭ এপ্রিল ক্যাম্পাস থেকে নিখোঁজ হন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী বৃষ্টি এবং ভূগোল বিভাগের শিক্ষার্থী জামিল। দীর্ঘ তল্লাশির পর জামিলের মরদেহ ট্যাম্পার একটি ব্রিজ থেকে উদ্ধার করা হলেও বৃষ্টির পূর্ণাঙ্গ মরদেহ এখনো পাওয়া যায়নি। পুলিশের ধারণা, ঘাতক মরদেহটি নষ্ট বা গুম করে ফেলেছে।
শাহ ফারুক রহমান এডিটর,
বিডিইয়র্ক, নিউইয়র্ক।