বুধবার, ০৬ মে, ২০২৬
বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটি, বোর্ড অব ট্রাস্টি এবং নির্বাচন কমিশনের একটি গুরুত্বপূর্ণ যৌথ সভা গত ৩ মে রোববার বিকেলে সোসাইটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান শাহ নেওয়াজ।
কার্যকরী কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম ভুঁইয়া, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভুঁইয়া (রুমি), সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সাহিত্য সম্পাদক মোহাম্মদ আখতার বাবুল, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আশ্রাব আলী খান লিটন, স্কুল ও শিক্ষা সম্পাদক মোহাম্মদ হাসান (জিলানী), কার্যকরী সদস্য হারুন-উর-রশিদ (চেয়ারম্যান), জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারী, আবুল কাশেম চৌধুরী, মুনসুর আহমদ এবং হাসান খান।
বোর্ড অব ট্রাস্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান শাহ নেওয়াজসহ সদস্য কাজী আজহারুল হক মিলন, আজিমুর রহমান বোরহান, আব্দুর রহিম হাওলাদার, ডা. এনামুল হক, জুনাইদ চৌধুরী, কাজী সাখাওয়াত হোসেন আজম, ফখরুল ইসলাম দেলোয়ার, আহসান হাবীব এবং নাঈম টুটুল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের এবং কমিশনের সদস্যবৃন্দ বদরুল এইচ খান, মিঠু হামিদ ও মিয়া মোঃ দুলাল। সভার শুরুতে সভাপতি আতাউর রহমান সেলিম নবগঠিত নির্বাচন কমিশনের সদস্যদের কার্যকরী পরিষদ ও বোর্ড অব ট্রাস্টির সদস্যদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন। এ সময় নির্বাচন কমিশনের সদস্যদের হাতে তাদের নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান করা হয়। পরিচয় পর্ব শেষে প্রধান নির্বাচন কমিশনার তাঁর বক্তব্যে দায়িত্ব অর্পণের জন্য সোসাইটির সংশ্লিষ্ট সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সোসাইটির গঠনতন্ত্র সমুন্নত রেখে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়াই তাদের লক্ষ্য। তবে এ লক্ষ্য অর্জনে সোসাইটির সকল স্তরের সদস্য ও প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক সহযোগিতা অপরিহার্য।
অন্যান্য কমিশনাররাও তাদের বক্তব্যে একই আহ্বান জানান এবং সকলের সহযোগিতা কামনা করেন। সভায় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ বোর্ড সদস্যরা নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে, সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যকরী পরিষদের কর্মকর্তারাও নির্বাচন কমিশনের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।