শনিবার, ০১ আগস্ট, ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়ার সঙ্গে মতবিনিময় করেছেন নিউইয়র্ক স্টেট বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্টেট বিএনপির সভাপতি ওয়ালিউল্লাহ আতিকুর রহমান।
মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া বলেন, গত ১৭ বছরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপনাদের ভূমিকা ছিল অগ্রগণ্য।
এ সময় গেস্ট অনার হিসাবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বের সঙ্গে বিএনপির নামটি ওতপ্রোতভাবে জড়িত। এমনকি বিগত গণ আন্দোলনে এনসিপি নেতারা যখন আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন, তখন বিএনপিই সারা দেশে তীব্র আন্দোলন গড়ে তোলে এবং তৎকালীন সরকারের পতন নিশ্চিত করে।
নিউইয়র্ক স্টেট বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মোস্তফা কামাল পাশা, নিয়াজ আহমেদ জুয়েল, জাহাঙ্গীর এম আলম, আনোয়ারুল ইসলাম, গোলাম ফারুক শাহীন, সৈয়দা মাহবুবা শিরিন,নজরুল ইসলাম, আমিনুল ইসলাম চৌধুরী, আল আমিন সুমন, আনিসুর রহমান,আলমগীর খান,মোস্তাক আহমেদ, শেখ মোহাম্মদ আরিফুর রহমান, রইছ উদ্দিন আহমেদসহ অনেকে। মতবিনিময় সভা শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।
শাহ ফারুক রহমান এডিটর,
বিডিইয়র্ক, নিউইয়র্ক।