সোমবার, ১৫ জুন, ২০২৬
ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকত না এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উচিত যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা।
ট্রাম্প আরও বলেন, সত্যি কথা বলতে, এ কারণে তার আমাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ থাকা উচিত। কারণ ইরানের যদি পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন ট্রাম্প।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প দাবি করেছেন যে ইরানের ওপর ক্ষেপণাস্ত্র ও বিমান হামলাই তাদের আলোচনার টেবিলে বসতে এবং সমঝোতায় রাজি হতে বাধ্য করেছে। তারা তৃতীয় হামলা চায়নি। তারা বেঁচে থাকতে চায়। ট্রাম্প আরও জোর দিয়ে বলেন, মূল কথা হলো আমাদের চালানো হামলাগুলো এই চুক্তি বাস্তবায়নে বড় ভূমিকা রেখেছে। এর প্রভাব ছিল অত্যন্ত শক্তিশালী।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।