শনিবার, ২৭ জুন, ২০২৬
জার্মানির বিপক্ষে ম্যাচের ২ মিনিটেই পিছিয়ে পড়ে ইকুয়েডর। তবে খুব দ্রুতই সমতায় ফেরে তারা।
ম্যাচ শুরুর মাত্র ২ মিনিটেই গোলের দেখা পায় জার্মানি। বক্সের ভেতর থেকে বাঁকানো শটে গোল করেন জার্মান ফরোয়ার্ড লিরয় সানে। শুরুতেই গোল হজম করে কিছুটা চমকে যায় ইকুয়েডর। তবে ম্যাচে ফিরতেও বেশি সময় নেয়নি তারা। ৯ মিনিটে দারুণ গোল ইকুয়েডর ফরোয়ার্ড নিলসন আনহুলোর। বক্সের ভেতর থেকে নেওয়া শটে পরাস্ত করেন জার্মান গোলকিপার নয়্যারকে। এতেই ম্যাচে সমতায় ফেরে ইকুয়েডর। এবার বিশ্বকাপে এটাই তাদের প্রথম গোল।
এরপর একাধিক আক্রমণ করেও গোলের দেখা পায়নি কোনো দল। এতে ১-১ গোলে সমতায় থেকে বিরতি যায় দু'দল। বিরতি থেকে ফিরে ম্যাচের ৭৭ মিনিটে আবারও গোলের দেখা পায় ইকুয়েডর। কর্নার থেকে বলে পা ছুইঁয়ে জালে জড়ান ইকুয়েডর ফরোয়ার্ড গঞ্জালো প্লাতা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইকুয়েডর।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।