শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটির আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনক’র কার্যকরী পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ অক্টোবর রোববার এই বাংলাদেশি বৃহৎ সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন জানায়, এ পর্যন্ত সোসাইটির ভোটার সংখ্যা ৩৫ হাজার৩২১জন।
সংবাদ সম্মেলনের শুরুতে কমিশনের পক্ষ থেকে নির্বাচনে মিডিয়া সহ সকলহলের সার্বিক সহযোগিতা কামনা করে স্বাগত বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের সদস্য ও যুক্তরাষ্ট্র জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বদরুল হোসেন খান ।সংবাদ সম্মেলনপরিচালনা করেন ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের অন্যতম সদস্য রুহুলআমীন সরকার।
পরবর্তীতে ইংরেজীতে লিখিত বক্তব্যে নির্বাচনসংক্রান্ত বাইল লজ এবং তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনারআবু নাসের। এসময় কমিশনের অপর সদস্য মোহাম্মদ শামসুদ্দীন আজাদ, আহবাব চৌধুরী, মিঠু হামিদ ও মোহাম্মদ দুলাল মিয়া উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের জানান, সোসাইটিরনির্বাচনে মনোনয়র বিক্রি হবে ২৫ আগষ্ট, মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত১০টা পর্যন্ত। মনোনয়নপত্র দাখিল ৩০ আগষ্ট, রোববার বিকেল ৫টা থেকেরাত ১০টা পর্যন্ত। প্রথমিক প্রার্থী তালিকা প্রকাশ ১ সেপ্টেম্বর, মঙ্গলবার সন্ধ্যা৭টা এবং আপিল ২ সেপ্টেম্বর, বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত। মনোনয়ন প্রত্যাহার ৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টাপর্যন্ত। চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর, শুক্রবার সন্ধ্যা ৭টাক। নির্বাচনে ভোটগ্রহণ হবে ‘নো আইডি, নো ভোট’ নীতিতে।
তিনি বলেন চুড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত এর দায়িত্ব কার্যকরী কমিটির । তিনি আরো জানান, নিউ ইয়র্কের বাংলাদেশ সোসাইটির ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের জন্য আগামী ১৮অক্টোবর রোববার নিউ ইয়র্ক সিটির ৫টি কেন্দ্রে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত টানাভোট গ্রহণ চলবে। কেন্দ্রগুলো হচ্ছে- উডসাইডের গুলশান ট্যৗারেস, ওজনপার্কের ম্যাজেস্টিক মারকুইজ, ব্রুকলীনের কালাম’স হল, ব্রঙ্কসেরগোল্ডেন প্যালেস ব্যঙ্কুয়েট হল এবং জ্যামাইকার ইকরা পার্টি হল। এ পর্যন্তসোসাইটির ভোটার সংখ্যা ৩৫ হাজার ৩২১জন। সংশোধিত তালিকায় এর সংখ্যা কম হতে পারে ।
পরে প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় এক প্রশ্নের উত্তরে তিনি জানান সকালে সুবিধার্থে তফসীল আপাতত ইংরেজিতে লেখা হলেও এর একটি বাংলা সংস্করণ অচিরেই সংবাদ বিজ্ঞপ্তি আকারে সকল সংবাদমাধ্যমে পাঠানো হবে।
প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের আরো জানান,এব সভাপতি পদেরমনোনয়ন ফি ৬ হাজার ডলার, সিনিয়র সহ সভাপতি পদের ফি ৫ হাজারডলার, সহ সভাপতি পদের ফি ৪ হাজার ৫০০ ডলার, সাধারণ সম্পাদক পদেরফি ৫ হাজার ডলার। এক প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনী বাইলজ অনুযায়ী একটি নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট আয়োজনে তারা(নির্বাচন কমিশন) প্রতিশ্রুতিবদ্ধ। সবশেষে উপস্থিত সকল সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।