সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
শিকাগো,২২ নভেম্বর ২০২৬: শিকাগো শহরের প্রাণকেন্দ্রে আজ উন্মোচন করা হলো ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’র নামফলক। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নামে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কের নামকরণ করেছে শিকাগো সিটি কাউন্সিল।
শিকাগোর বাংলাদেশি কমিউনিটিকে সঙ্গে নিয়ে তিনি এই উদ্যোগ নিয়েছিলেন। ২২ নভেম্বর বৃষ্টিভেজা দিনে শিকাগোর স্থানীয় সময় দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা। শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস, কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ। এছাড়া শিকাগোর বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শাহ মোসাদ্দেক মিন্টু,জসীমউদদীন, ইকবাল কবির, দুলু মিয়া, হাদী ভূঁইয়া, মাহির শাহ,ফরহাদ আহমেদ, কাউন্টি শেরীফের প্রতিনিধি সালমান আফতাব, শাহ মোশাররফ, ডা. মনজুরুল হক।
‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ ব্যবহার করে প্রতি বছর প্রায় আড়াই মিলিয়ন পর্যটক উইলিস টাওয়ার ভ্রমণ করেন। শিকাগো শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়কের একটির নাম এখন বেগম খালেদা জিয়ার নামে। শিকাগো সিটি কাউন্সিলে নামকরণের প্রস্তাব পাশের আগে রাজনীতিতে বেগম খালেদা জিয়ার অবদানের যে বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে: * বাংলাদেশের জনগণের ভোটে তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী। * গণতন্ত্রের সংগ্রামে অপোসহীন। * বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। * বাংলাদেশের সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রতিবার প্রতিটি আসনে বিপুল ভোটের ব্যবিধানে বিজয়ী হয়েছেন।
২০২৬ সালের ২৩ সেপ্টেম্বর শিকাগোর সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস প্রস্তাব উত্থাপন করেন।সর্বসম্মততে প্রস্তাব পাস হয়। ২০১৪ সালে শিকাগোর একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘Honorary Ziaur Rahman Way’।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।