মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
বঙ্গবন্ধু টি টুয়েন্টি কাপে শ্বাসরুদ্ধকর ম্যাচে ২ রানে বেক্সিমকো ঢাকাকে পরাজিত করলো মিনিস্টার গ্রুপ রাজশাহী। রাজশাহীর মেহেদি হাসান রানার অলরাউন্ড নৈপুন্যে জয় নিয়ে মাঠ ছাড়লো রাজশাহী।
জবাবে ব্যাট করতে নেমে ঢাকার শুরুটা তত ভাল হয়নি। যদিও তরুন তানজিদ তামিম ছোট্ট ঝড় তুলেছিলেন। তিনি ১১ বলে ১৮ রান করেন। অপর ওপেনের রাব্বি ৯ রানে আউট হয়ে যান। পরে অভিজ্ঞ মুশফিকুর রহিমের সঙ্গে নাইম শেখের জুটি দেখে মনে হয়েছিল জয়টা আসবে সহজেই। ১৮ রান করে নাইম আউট হলেও যুব অধিনায়ক আকবর আলীকে নিয়ে সাবলীল ভাবেই এগিয়ে যাচ্ছিল ঢাকা। কিন্তু ৮ রানে আকবর-মুশফিক আউট হলে বিপদে পড়ে যায় ঢাকা। কিন্তু ১৮তম ওভারে ৩ছক্কা মেরে খেলাকে চরম নাটকীয়তায় নিয়ে যান মুক্তার আলী। কিন্তু শেষে ওভারে ৯ রানের হিসেব মিলাতে পারননি মুক্তার আলী। অপর প্রান্ত থেকে সাব্বির রহমানের আপসোস করা ছাড়া আর উপায় ছিলোনা। ঢাকার স্কোর থামে ১৬৭তে। শেষ ওভারে রাজশাহীর জয়ের নায়ক বোলার শেখ মেহেদি হাসান।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।