রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের (UNGA81) ফাঁকে জাতিসংঘ সদরদপ্তরে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। আজ নিজ কার্যালয়ে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ পৃথক বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি।
বৈঠকগুলোতে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার সার্বিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার এবং চলমান বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতিসংঘের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় পারস্পরিক সহযোগিতা ও কূটনৈতিক সমাধানের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।