শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
উদীচীর কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রয়াত অধ্যাপক বদিউর রহমানের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদ এই স্মরণ সভার আয়োজন করে।
স্মরণ সভার শুরুতেই মরহুম প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়া আলোচনায় অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সাবেক ডিন অধ্যাপক মতলব আলী,উবায়দুল্লাহ মামুন, মিনহাজ আহমেদ, হুমায়ন কবির ঢালী, গোলাম মোস্তফা, আশীষ রায়, হিরু চৌধুরী প্রমুখ। এ সময় বক্তারা বলেন, মরহুম অধ্যাপক বদিউর রহমান ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তাঁরা বলেন, একজন মানুষের সাংগঠনিক যোগ্যতা কতটা উঁচু মাপের হতে পারে তা তাঁর জীবন বৃত্তান্ত দেখলেই বুঝা যায়। বক্তারা বলেন, জাতির এ ক্রান্তিলগ্নে তাঁর মত দেশপ্রেমিক সংগঠকের খুবই দরকার ছিল। বক্তারা বলেন, দেশের এ নাজুক অবস্থায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শেষে ছিল সাংস্কৃতিক পরিবেশনা।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।