সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫
মহান বিজয় দিবসকে সামনে রেখে নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০শে নভেম্বর রবিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ইটজি রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামীলীগের সভাপতি মোঃ রফিকুর রহমান।
সভার মুল আলোচ্য বিষয় ছিল আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন ও সাংগঠনিক কার্যক্রম জোড়ালো করন।
মুল বিষয়ের উপর বক্তব্য রাখেন সহসভাপতি এন আমিন,সহসভাপতি সাখাওয়াত হোসেন চঞ্চল,সহসভাপতি মাসুদ সিরাজী,সহসভাপতি সাইকুল ইসলাম,সহসভাপতি শাহ সেলিম,সোয়েব আহমদ,কামরুল আহসান,যুগ্ন সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু,যুগ্ন সম্পাদক মাহফুজুল হায়দার,প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান,মহিলা সম্পাদিকা কানিজ ফাতেমা,ব্রঙ্কস শাখার সভাপতি আব্দুল মুহিত,সাধারন সম্পাদক মোশাহীদ চৌধুরী,ব্রুকলিন সভাপতি নজরুল ইসলাম,জ্যাকসন হাইটস শাখার সভাপতি শাহ চিশতি,সাধারন সম্পাদক তানভীর কায়সার প্রমূখ।
সভা শেষে সবার মাঝে ডিনার সার্ভ করা হয়।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।
।