সোমবার, ০৪ জানুয়ারী, ২০২১
শনিবার যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুবরণ করেছে ২ হাজার ১শ ১০ জন। এই সংখ্যা শুক্রবারের কাছাকাছি।
এদিকে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক লেরি কিং করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পারিবারিক সূত্রের বরাত দিয়ে সিএনএন এ তথ্য নিশ্চিত করে। ৮৭ বছর বয়স্ক লেরি কিং ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত । তাই তাঁর করোনায় আক্রান্ত হওয়াটা কিছুটা শংকা তৈরি করেছে।গোটা যুক্তরাষ্ট্র জুড়েই ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার টিকা প্রদান অব্যাহত আছে।
ওয়াল্ডে মিটারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯ লাখ ২৭ হাজার এবং মোট মৃতের সংখ্যা ৩লাখ ৫৮ হাজার ৮শ ৮৩ জন।
শিবলী জুবায়ের, ঢাকা।