রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
রোববার সকালে ঢাকায় এসে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল । বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে তারা।
আগামী ১৮ জানুয়ারি বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ২০ জানুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।
প্রতিযোগিতার অপর ভেনু চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়াম।
শাহ রিফাত অর্নব, ঢাকা।