রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে জয়ের পর অধিনায়ক তামিম ইকবাল ইঙ্গিত দিয়েছিলেন, শেষ ম্যাচে একাদশে পরিবর্তন আসতে পারে। অর্থাৎ তিনি তাঁর রিজার্ভ খেলোয়াড়দের সুযোগ দিতে চান।
বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেন, পরিবর্তন আসতে পারে তবে জয়ের ছক কষেই আমাদের মাঠে নামতে হবে। মোদ্দা কথা, প্রেসিডেন্ট কোন পয়েন্ট হারাতে চাইছেন না। তিনি বলেন, এই খেলা দিয়ে আমাদের ওয়ানডে সিরিজ চ্যাম্পিয়নশীপ শুরু হয়ে গেছে। ২ খেলায় জিতে আমরা ২০ পয়েন্ট পেয়েছি। তাই প্রতিটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ।কোন ম্যাচকেই আমাদের ছোট করে দেখার সুযোগ নেই। তাহলে আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপ,বিশ্বকাপে খেলার ক্ষেত্রে সমস্যায় পড়ব না।
বোর্ড প্রেসিডেন্ট বাংলাদেশ দলের খেলোয়াড়দের সাপ্লাই লাইন নিয়েও সন্তুষ্ট। জাতীয় দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। এটি খুব ভাল দিক। তাছাড়া দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে ভাল খেলায় সাকিব আল হাসানেরও প্রশংসা করেন তিনি। সাকিব আল হাসানের ছন্দে ফেরাকে তিনি বাংলাদেশের জন্য অনেক স্বস্তির বলে উল্লেখ করেন নাজমুল আহসান পাপন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।