সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার এক টুইটে তুনি নিজেই একথা জানিয়েছেন।
মেক্সিকোর প্রেসিডেন্ট করোনা শুরু হওয়ার পর থেকে ক্রমাগত সমালোচনার সম্মুখীন হয়ে আসছেন। অনেকের অভিযোগ তিনি করোনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন। এমনকি তিনি এক সময় মাস্ক পরতেও অস্বীকার করেন।
অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট লোপেজ ওব্রাদরের প্রতিপক্ষ ফিলিপ ক্যালডেরল করোনা আক্রান্ত প্রেসিডেন্টের সুস্থতা কামনা করে টুইট করেছেন। তিনি লেখেন, প্রেসিডেন্টের দ্রুত সুস্থতা কামনা করছি।
মেক্সিকোতে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৬৩ লাখ ২১৯ জন। আর মোট মৃতের সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৬১৪ জন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।