শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০২১
দুদিন আগে মৃতের সংখ্যা ছিল দুই হাজারের নীচে। দুদিন পর বুধবার সেই সংখ্যা চার হাজারের উপর।
বুধবার আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও বৃহস্পতিবার আবার বেড়েছে। বৃহস্পতিবার দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২১ হাজার ৬শ ২৭ জন। আগের দিনের তুলনায় এই সংখ্যা সাড়ে সাত হাজার বেশি।
এদিকে যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন-এফডিএ আগামী ২৬শে ফেব্রুয়ারি তৃতীয় ভ্যাকসিন জনসন এন্ড জনসন’র অনুমোদনের বিষয় নিয়ে আলোচনায় বসছে। করোনার নিরাময়ে নিজেদের ট্রায়াল শেষে এফডিএ’র অনুমোদন চেয়েছে এই কোম্পানী। কর্তৃপক্ষ জানায়, এই ভ্যাকসিনটি এক ডোজের। যদিও এর কার্যকারিতা শতকরা ৬৬ ভাগ বলে জানিয়েছিল জনসন এন্ড জনসন ভ্যাকসিন কোম্পানী। এর আগে কর্তৃপক্ষ ফাইজার-বায়োএনটেক ও মডার্নার অনুমোদন দেয়। তবে দুটি ভ্যাকসিনই দুই ডোজের।
আবারও কোন একটি পরিসংখ্যানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে করোনায় ১ জুন নাগাদ ৬ লাখ ৩০ হাজার মানুষ মারা যেতে পারে।
শিবলী জুবায়ের , ঢাকা।