মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২১
নিউইয়র্কের জ্যামইকা মুসলিম সেন্টারে অবসরপ্রাপ্ত লে: কর্ণেল খালেকুজ্জামানের নামাজে জানাযা সম্পন্ন হয়েছে। সোমবার বাদ এশা কমিউনিটির বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহনে এ জানাযা সম্পন্ন হয়।
মাওলানা হাফেজ মাহমুদ এ নামাজে জানাযায় ইমামতি করেন। পরে মরহুমের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
জানাযার পর মরহুমের ছোট ভাই বিডিইয়র্ককে জানান, লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে তাঁকে দাফন করে হবে।
কমিউনিটির সজ্জন ব্যক্তি সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা খালেকুজ্জামান রোববার ফজরের নামাজ পড়ে চা পান করছিলেন। এসময় বুকে ব্যথা অনুভব করলে তিনি নিজেই ৯১১-এ কল করেন। অ্যাম্বুলেন্স আসার পর তিনি নিজেই হেঁটে গিয়ে উঠে বসেন এবং স্বাস্থ্যকর্মীদের সাথে কুইন্স হাসপাতালে যান। এক ঘন্টা পর হাসপাতাল থেকে পরিবারের সদস্যদের জানানো হয়, অবসরপ্রাপ্ত লে: কর্ণেল খালেকুজ্জামান আর নেই(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। পরিবারের সদস্যরা হাসপাতালে যাওয়ার পর চিকিৎসকরা জানান, খালেকুজ্জামানের হার্ট অ্যাটাক হয়েছিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। লে: কর্ণেল অবসরপ্রাপ্ত খালেকুজ্জামানের মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।
মরহুম খালেকুজ্জামান নিউইয়র্কের জ্যামাইকায় হিলসাইড এভিনিউ’র ১৬৫ স্ট্রিটে বাস করতেন। তাঁর গ্রামের বাড়ি বাংলাদেশের শরিয়তপুর জেলার নড়িয়ায়। দেশে থাকাকালীন তিনি রাজধানীর কাঁঠাল বাগানে থাকতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা রেখে গেছেন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।