শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
বাংলাদেশে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর বিগত ২৪ ঘন্টায় সবচেয়ে কম মানুষের মৃত্যু হয়েছে। এই সময়ে দেশটিতে মারা গেছে ৫জন।
স্বাস্হ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা আক্তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মৃত ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ ও ১জন নারী। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ৮ হাজার ২শ ৫৩ জন। এর মধ্যে ৬ হাজার ২শ ৫২ জন পুরুষ এবং ২হাজার ১ জন নারী।
বাংলাদেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩৯ হাজার ৯শ ৭৫ জন। আর করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৮৬ হাজা ৩শ ৯৩ জন।
এদিকে বাংলাদেশের মানুষ করোনার টিকা নিতে শুরু করেছেন। তবে টিকার ডোজের নির্দিষ্ট সময়সীমা শেষ না হওয়া পর্যন্ত স্বাস্হ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
শিবলী জুবায়ের
স্টাফ রিপোর্টার, ঢাকা।