মঙ্গলবার, ০৯ মার্চ, ২০২১
যারা টিকার ডোজ পূর্ণ করতে পেরেছেন তারা মাস্ক ছাড়াই একে অপরের সাথে সাক্ষাৎ করতে পারবেন বলে জানিয়েছে সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনশন-সিডিসি। এই সংস্হাটি নতুন এক নির্দেশনায় বলেছে,কঠিন রোগের ঝুঁকি নেই এমন লোকজন যারা টিকা নিয়েছেন তারা একই বাড়িতে মাস্কবিহীন অবস্থায় বসবাস করতে পারেন।
সিডিসি বলেছে, যারা করোনার দুটি টিকাই নিয়েছেন তারা নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ করতে পারবেন। ইচ্ছা করলে তারা ছোটখাট জনায়েতও করতে পারবেন।
যুক্তরাষ্ট্রে পুরোদমে টিকাদান কর্মসূচি চলছে। গত শুক্রবার পর্যন্ত দেশটিতে সাড়ে ১১ কোটি টিকা সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে। এবার নতুন গাইডলাইন প্রকাশ করল সিডিসি।
ফাইজার- বায়ো-এনটেক ও মডার্নার দুটি এবং জনসন এন্ড জনসন’র একটি টিকা নেওয়ার দুই সপ্তাহ পর মাস্ক না পরলেও চলবে।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।