বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বৈরাচারী সরকারকে হঠাতে দলীয় নেতাকর্মীদের আরও বেশি সক্রিয় হতে হবে। তিনি অভিযোগ করেন, এই সরকার বিএনপির ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।
তারা একটি এক দলীয় সরকার প্রতিষ্ঠা করেছে। জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমানের খেতাব বাতিল, কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদ ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিন বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করেন। তিনি এই আইন বাতিলেরও দাবি জানান। ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই আইনের মাধ্যমে মানুষের কন্ঠরোধ করা হয়েছে। এর মাধ্যমে সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়।
তিনি বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেন।
শিবলী জুবায়ের
স্টাফ রিপোর্টার, বিডিইয়র্ক, ঢাকা।