রবিবার, ১১ এপ্রিল, ২০২১
যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তা খুব আশাব্যঞ্জক নয়। শনিবার দেশটিতে করোনায় মারা গেছে ৭শ ৪২জন।
এছাড়া কমেছে আক্রান্তের সংখ্যাও। শনিবার দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৬৬ হাজার ৭শ ৮০ জন। আগের দিনের তুলনায় এই সংখ্যা প্রায় ২০ হাজার কম।
তবে নিউইয়র্ক স্টেটে বেড়েছে মৃতের সংখ্যা। গতকাল শনিবার এই স্টেটে মারা গেছে ১শ ১৬ জন। অন্যদিকে নিউইয়র্ক সিটিতে মারা গেছে ৯০ জন।
এক সমীক্ষায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের শতকরা ৯৫ ভাগ মানুষ যদি মাস্ক পরে তাহলে ১ আগস্ট নাগাদ ১৪ হাজার মানুষ কম মারা যাবে।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।