শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
২০১৩ সালের এই দিনে ঢাকার অদূরে সাভারে নয় তলা ভবনের রানা প্লাজা ধসে পড়েছিল। দু্র্ঘটনাটি দেশের পোশাক শিল্পে ঘটে যাওয়া সবচেয়ে বড় ট্র্যাজেডি।
দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন রানা প্লাজায় নিহত ও আহত শ্রমিকদের পরিবার পরিজনরা। সাথে যোগ দেয় বিভিন্ন শ্রমিক সংগঠন।
শনিবার রানা প্লাজা দুর্ঘটনায় নিহত শ্রমিকদের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা নিহত শ্রমিকদের স্মরণে রানা প্লাজার সামনে স্থাপিত অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এ সময় তারা নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে এবং তাদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
পরে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা সরকারের কাছে ধসে পড়া রানা প্নাজার মালিক সোহেল রানার ফাঁসি দাবি করেন। তারা বলেন, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের অনেকে এখনও ক্ষতিপূরণ পায়নি।
শিবলী জুবায়ের
স্টাফ রিপোর্টার, বিডিইয়র্ক।