শনিবার, ১৪ আগস্ট, ২০২১
যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ও মৃতের নতুন রেকর্ড হয়েছে। করোনার ডেল্টা ওয়েভে দেশটিতে এটিই সর্বোচ্চ রেকর্ড।
অন্যদিকে এদিন করোনায় মারা গেছে ৭শ ৬৯ জন। আগের দিন শুক্রবারের তুলনায় এই সংখ্যা ৬০ জন বেশি। অর্থাৎ এই গরমকালে আক্রান্ত, হাসপাতালে ভর্তি ও মৃতের সব রেকর্ড অতিক্রম করেছে শনিবার।
যুক্তরাষ্ট্রের দক্ষিন এলাকার স্টেটগুলোতে অবস্থা খুবই ভয়াবহ। হপকিন্স ইউনিভার্সিটি’র তথ্যমতে, আগস্ট মাসে যুক্তরাষ্ট্রে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দেড় মিলিয়ন। এখানে গত সপ্তাহে প্রতিদিন আক্রান্তের গড় সংখ্যা ১লাখ ৩৫ হাজার।বেশী আক্রান্ত এলাকাগুলোর বিভিন্ন হাসপাতালে আইসিইউ বেডের সংকট দেখা দিয়েছে। অনেক জায়গায় রোগীর সংখ্যা বেশী হওয়ায় চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি বেশ নাজুক বলা যায়।
উল্লেখ্য,ওয়াল্ডোমিটারের তথ্যমতে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭৩ লাখ ৬৪ হাজার ৭শ। অন্যদিকে মোট মৃতের সংখ্যা ৬লাখ ৩৭ হাজার ১শ ৬১।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।