মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখা। এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোনেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী তাঁর শুভেচ্ছা বক্তৃতায় বলেন, আমাদের পরম সৌভাগ্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত একজন রাষ্ট্রনায়ক পেয়েছি। তিনি বলেন, প্রতিটি মুহুর্ত আমাদের প্রধানমন্ত্রী দেশের মানুষের কথা ভাবেন। তাঁর দূরদর্শিতা দেশ ছাড়িয়ে আজ সারা বিশ্বময়। সদ্য সমাপ্ত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি বাংলাদেশের পক্ষে অসাধারণ ভূমিকা পালন করেন। বিশ্ব নেতারা বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর ভূঁয়ুসী প্রশংসা করেন। পরে সমবেত সুধী শ্লোগানে শ্লোগানে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটেন।
ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় আয়োজিত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।