শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
লেখক, সাংবাদিক আকবর হায়দার কিরনের জ্যাকসন হাইটস জার্নাল (অন্বয় প্রকাশ) ও সেভেন ট্রেন ও কিছু পুরনো প্রেমের কবিতা শীর্ষক দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে বই দুটির উপর আলোচনায় অংশ নেন নিউইয়র্কে বসবাসকারী কবি-সাহিত্যিকবৃন্দ।
বই দুটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান পরিচালনা করেন মনিজা রহমান ও আইরিন রহমান। এদিন সাউথ এশিয়ান রাইটার্স এন্ড জার্নালিস্ট ফোরাম সম্মাননা ও প্রদান করা হয়।
সম্মাননা পেয়েছেন অনন্যার প্রকাশক মনিরুল হক, শিশু সাহিত্যিক হুমায়ুন কবির ঢালী,লেখক-সাংবাদিক মনিজা রহমান, বিখ্যাত চিত্র সাংবাদিক নেহার সিদ্দিকী,কবি- সাংবাদিক আকবর হায়দার কিরন, লেখক- সাহিত্যিক শিব্বীর আহমেদ।
গুণীজনদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট টেলিভিশন ব্যক্তিত্ব বেলাল বেগ, প্রবীণ সাংবাদিক মোহাম্মদ উল্লাহ, অভিনেত্রী রেখা আহমেদ, বিশিষ্ট রাজনীতিবিদ নিজাম চৌধুরী,চিত্রশিল্পী রাগীব আহসান, কবি শামস আল মবিন,সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ উদ্দিন, গীতিকার মাহফুজুর রহমান মাহফুজ, অভিনেতা খায়রুল আলম পাখি, ছড়াকার শামস চৌধুরী রুশো,প্রবীণ সাংবাদিক মাঈন উদ্দিন আহমেদ, আবৃত্তিকার মিথুন আহমেদ,মুক্তধারার বিশ্বজিত সাহা অনেকে।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।