মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২০
চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার জিতেছেন মাইকেল হুটন , চার্লেস এম রাইচ ও হার্ভে জে অল্টার । হেপাটাইটিসের বিরুদ্ধে লড়াইয়ে অবদান রাখায় এ বছর তাদের এই সম্মানে ভূষিত করা হয় ।
১৯০৫ সালে নোবেল পুরস্কার প্রদান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে ।
নোবেল ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় গত বছরের তুলনায় এবার প্রায় এক লাখ ১০ হাজার ডলার বেশি অর্থ দেয়া হবে ।