সোমবার, ১২ আগস্ট, ২০২৪
ধর্মীয় সংখ্যালঘুদের উপাসনালয়ে যারা হামলা করেছে, তারা মূলত দুর্বৃত্ত। এসব দুর্বৃত্তকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ধর্ম উপদেষ্টা বলেন, সংখ্যালঘুদের বাড়িঘর ও ধর্মীয় উপাসনালয়ে আক্রমণ হয়েছে—এমন কিছু অভিযোগ আসলে সরকারের পক্ষ থেকে এর নিন্দা জানানো হয়। তিনি বলেন, ধর্ম মন্ত্রণালয় সব সময়ই সব ধর্মের মানুষের সঙ্গে আছে।
খালিদ হোসেন জানান, জেলা প্রশাসকদের মাধ্যমে উপাসনালয় ও অন্যান্য ক্ষতির তালিকা সংগ্রহের কাজ শুরু হয়েছে। এরই মধ্যে বেশ কিছু এলাকার পূর্ণাঙ্গ তথ্য পাওয়া গেছে।
বিডিইয়র্ক ডেস্ক,ঢাকা।
তথ্য উপদেষ্টা বলেন, জেলা প্রশাসনের মধ্যমে সব কিছুর খোঁজ রাখা হচ্ছে। ক্ষতিগ্রস্থদের সহায়তা করতে কি পরিমাণ অর্থ লাগবে সেটাও নির্ধারণের কাজ চলছে। মঙ্গলবার এ বিষয়ক একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান ধর্ম উপদেষ্টা।
বিডিইয়র্ক ডেস্ক,ঢাকা।